ছবি
  Banglai GK Questions Answers                                          Bangla GK Tv Bangla GK Questions Answers থেকে 20 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। [M. C. Q ]+ 20  ( পর্ব 2 )। জেনারেল নলেজ। General knowledge in Banglai Banglai GK Questions and Answers                          Question :    1. ভারতের সবথেকে বড় রাস্তার নাম কী? A) Mall Road B) Abbey Road C) Grand Trunk Road D) Nelson Mandela Rad ANSWER= (c) Grand Trunk Road Check Answer   2. বিশ্বের কোন দেশে দুজন রাষ্ট্রপতি থাকে? A) সান মারিনো B) কানাডা C) পূর্ব ইউরোপ D) স্ক্যান্ডিনেভিয়া ANSWER= (a) সান মারিনো Check Answer   3. কোন দেশের নিউজ কাপড়ের উপর ছাপা হয়ে থাকে? A) স্পেন B) জাপান C...

Swami Vivekananda Death Anniversary

স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনা

Swami Vivekananda Death Anniversary



১৯০২ সালের ৪ জুলাই  মৃত্যু হয় স্বামী বিবেকানন্দের।  

মনিষীদের মৃত্যু হয় না, তাঁরা চিরকাল মানুষের হৃদয়ে বিরাজ করেন। স্বামী বিবেকানন্দ  এমনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। অসাধারণ প্রতিভাসম্পন্ন এই সন্ন্যাসী ভারতের যুবসমাজকে অন্যভাবে ভাবতে শিখিয়েছিলেন। 



তিনি নিজের মৃত্যু দূত কে আসতে দেখেছিলেন যাকে আজও আমরা ভুলিনি। তার বলা বাণী আজও আমাদের মনে গেঁথে আছে। তিনি হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। মৃত্যুর দূত কে তিনি আসতে দেখেছিলেন চাইলে হইতো ফিরিয়ে দিতে পারতেন , কিন্তু তিনি তা করেননি । স্বামী বিবেকানন্দের একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে বলেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। 


স্বামী বিবেকানন্দ ১৮৬৩ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারী কলিকাতার শিমুলিয়া অঞ্চলে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। দত্ত কুলোদ্ভব বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বাল্যেইস্বামী বিবেকানন্দের মধ্যে আধ্যাত্মিকতার স্ফুরণ ঘটে। ছেলেবেলায় তিনি শিব, রাম, সীতা ও হনুমানের মূর্তির সামনে ধ্যানে বসতেন। তিনি ধর্মশাস্ত্র, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলায় বিশেষ পাণ্ডিত্ব অর্জন করেছিলেন। স্বামী বিবেকান্দ ১৮৮৪ খ্রিষ্টাব্দে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 


এছাড়াও স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী যা আজকের দিনেও চরম প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক ৷


1. সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে​৷


2. জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না


3. পৃথিবীই হল সব থেকে বড় ব্যয়ামগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি ৷


4. মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময়ে অনুসরণ করবে মনকে ৷


5. প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী-গুণী ব্যক্তির সংসর্গ ৷


6. সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিক ভাবে দুর্বল করে তোলে ৷


7. নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মত, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে ৷ তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই ৷


8. মেয়েদের  উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করতে হবে, সকলকে জাগাতে হবে; তবে তো দেশের কল্যাণ - ভারতের​ কল‍্যাণ।


9. তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি।


10. মুক্তি কী ? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে ৷ মুক্ত হবে তুমি ৷




মন্তব্যসমূহ

Popular posts